ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাবির বাসে টোল মওকুফ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হয়েছে। এখন থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে আর কোনো টোল দিতে হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দীর্ঘ বাস রুট ‘ক্ষণিকা’ (গাজীপুর) যানজট এড়াতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও এতদিন শিক্ষার্থীদের টোল দিতে হতো। এখন থেকে এই টোল সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। শিক্ষার্থীদের হয়ে টোল বাবদ প্রয়োজনীয় অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সরাসরি পরিশোধ করবে।
একই সঙ্গে ডাকসুর উদ্যোগে ‘তরঙ্গ’ বাস সার্ভিসের রুট বসিলা ব্রিজ অতিক্রম করে পরবর্তী স্টপেজ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই এই বর্ধিত রুটে বাস চলাচল শুরু হয়েছে এবং আগামী রোববার থেকে নিয়মিত সকাল ও বিকেল দুই শিফটে এই সেবা চালু থাকবে।
ক্যাম্পাস সংস্কার ও নিরাপত্তা নিয়ে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, "আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি রোববার হলভিত্তিক কর্মসূচি পরিচালনা করছি। অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এক্সপ্রেসওয়ে টোল মওকুফ ডাকসুর একটি বড় অর্জন।" তিনি আরও জানান, ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নির্দিষ্ট পোশাক ও নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে, যা খুব শীঘ্রই আটটি প্রবেশপথে কার্যকর হবে।
এছাড়া ক্যাম্পাসের বাইরে অবস্থিত সুফিয়া কামাল হল, কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রীদের জন্য পর্যাপ্ত শাটল বাস চালু, নতুন বাস সংযোজন এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘স্টারলিংক’ ইন্টারনেট সংযোগ ও ওয়াই-ফাই সম্প্রসারণের পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং বিভিন্ন বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ