ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে এক নির্বাচনি জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সময় দেশ পুনর্গঠনের। স্বৈরাচারী শাসনের কারণে রাষ্ট্রের বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনর্গঠনের জন্য জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন।
তিনি বলেন, গণতন্ত্রের অভাবে সাধারণ মানুষ জনপ্রতিনিধির কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রতিনিধি নির্বাচন এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি সরাসরি মানুষের কাছ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। আগামী দিনে জনপ্রতিনিধিদের জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা ও সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা করেন তিনি।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ সৃষ্টি করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে অথবা নিজ উদ্যোগে ব্যবসা গড়ে তুলতে পারে।
নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক জনগণের ভোটে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জনসভার মঞ্চে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
জনসভা শুরুর আগে ভাষানটেক এলাকার ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং নির্বাচিত হলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’