ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শাহবাগে ব্যতিক্রমী আয়োজনে এনসিপির থিম সং
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী রাজনীতিতে ভিন্নধর্মী আয়োজন নিয়ে সামনে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খোলা জায়গায়, মাদুর পেতে জনসাধারণের অংশগ্রহণে আজ রাজধানীর শাহবাগে প্রকাশ করা হবে দলটির নির্বাচনী থিম সং।
আজ শনিবার জাতীয় জাদুঘরের সামনে শাহবাগের শহীদ হাদি চত্বরে এনসিপির এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হবে। এখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে দলটির নির্বাচনী থিম সং।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক সংবাদ বার্তায় এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, শনিবার বিকেল ৫টায় থিম সং প্রকাশের অনুষ্ঠান শুরু হবে। এতে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শনিবার বিকেল ৫টায় আমরা আমাদের দলের নির্বাচনী থিম সং প্রকাশ করব। পাশাপাশি গণভোটকে কেন্দ্র করে আলাদা একটি থিম সংও উন্মোচন করা হবে।”
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব তুলে ধরা হবে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণে থিম সংগুলো তৈরি করা হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে সামর্থ্যবান সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ