ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি কবে, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বের তোড়জোড় শুরু হয়েছে। সংগঠনটির অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই—সম্ভবত ঈদের আগে বা পরে—নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়া এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিসান বলেন, “গত ১ মার্চ রাকিব-নাছিরের নেতৃত্বে থাকা বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কমিটির বিষয়ে শতভাগ সচেতন। তাঁর সঠিক নির্দেশনায় এবং সময়োচিত সিদ্ধান্তেই অচিরেই নতুন কমিটি আসবে। এটি ঈদের আগে হবে নাকি পরে, তা সম্পূর্ণ তাঁর বিবেচনার বিষয়।”
সংগঠনের শীর্ষ দুই পদ—সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়া নিয়ে বর্তমানে ছাত্রদলের ভেতরে নানা সমীকরণ, লবিং ও আলোচনা তুঙ্গে রয়েছে। ত্যাগী ও মেধাবী নেতৃত্বকে সামনে আনার বিষয়টি সাধারণ কর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নতুন কমিটির লক্ষ্য নিয়ে জিসান আরও বলেন, “বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সর্বদা রাজপথে সক্রিয় থাকবে। শিক্ষার্থীদের মননে পজিটিভভাবে জায়গা করে নিয়ে একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
উক্ত ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনে ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও সংহতির বহিঃপ্রকাশ ঘটে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ