ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন ডা. মাহমুদা মিতু
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও থ্রিপিস বরাদ্দে কেবল দলীয় সংসদ সদস্যদের প্রাধান্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। চিঠিতে তিনি এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয়’ এবং ‘জনগণের প্রতি অবিচার’ বলে অভিহিত করেছেন।
শনিবার (১৪ মার্চ) রাতে ডা. মাহমুদা মিতু তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এই খোলা চিঠিটি পোস্ট করেন। উপহার বণ্টনের ক্ষেত্রে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা বাদ রাখায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. মিতু লিখেন, “সংবিধান অনুসারে আপনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রধানমন্ত্রী; শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের নন, যারা ভোট দেননি তাদেরও। তাই সকল নাগরিকের প্রতি সমান ইনসাফ করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেবল নিজ দলের এমপিদের এলাকার মানুষের জন্য উপহার বরাদ্দ দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস বরাদ্দ দেওয়া হয়েছে। ডা. মিতুর মতে, এই উপহারের পরিমাণ খুব বড় না হলেও এর মাধ্যমে যে বৈষম্যের বার্তা গেছে, তা অত্যন্ত গুরুতর। তিনি বলেন, “এই সিদ্ধান্ত দেখিয়েছে যে আপনি কেবল বিএনপির প্রধানমন্ত্রী হয়েছেন, সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। এটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক।”
এনসিপি নেত্রী তাঁর চিঠিতে ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বৈষম্যকে ‘অন্যায়’ বলে দাবি করেন। তিনি বলেন, রাজনীতি হলো রাজার খেলা এবং এখানে হৃদয়কে আকাশসমান প্রশস্ত রাখতে হয়। তিনি প্রধানমন্ত্রীকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিকের প্রতি সমবণ্টন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেশের বিভিন্ন আসনের জন্য ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী বরাদ্দ করা হয়। তবে অভিযোগ উঠেছে, এই তালিকায় জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যদের এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়