ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: দেশের ধর্মীয় নেতাদের স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৪ মার্চ) মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি সূচনা করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন। সরকারের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আজকের এই বিশেষ আয়োজনে এমন মানুষ একত্রিত হয়েছেন, যাদের প্রতি সমাজ কোনো বাধ্যবাধকতা ছাড়াই শ্রদ্ধাশীল এবং যারা মানুষের জীবনের কঠিন সময়ে ভালো পরামর্শ প্রদান করেন।’
তিনি আরও উল্লেখ করেন, অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। সরকারের লক্ষ্য, সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে অর্থনৈতিক সহায়তা প্রদান করা।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত