ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ শনিবার (১৪ মার্চ) আবারও সিটিস্ক্যান করা হবে।
হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, তবে সেখানে সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কি না, তা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।
এর আগে তার দ্বিতীয় দফার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের