ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে মির্জা আব্বাসকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। পরিকল্পনা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে এবং সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে।
শায়রুল কবির আরও বলেন, বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে অবশেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত