ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
জেলা পরিষদে প্রশাসক নিয়োগক অগণতান্ত্রিক: সারজিস
নিজস্ব প্রতিবেদক: দেশের ৪২টি জেলা পরিষদে সরকার সমর্থিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে ‘ঘোর অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম। তিনি মনে করেন, এই ধরনের দলীয়করণ দেশের গণতান্ত্রিক কাঠামোকে সংকুচিত করে দিচ্ছে। রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেন এবং এর নেপথ্যে থাকা ‘রাজনৈতিক নীল নকশা’ নিয়ে প্রশ্ন তোলেন।
রাজনীতির দ্বিমুখী নীতি ও আগের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে সারজিস আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না।’ তিনি ইঙ্গিত দেন যে, এক সময়কার সমালোচকরা এখন নিজেরাই সেই একই অগণতান্ত্রিক পথে হাঁটছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে এনসিপির এই উত্তরাঞ্চলীয় সংগঠক বলেন, ‘নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে। এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নিবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পায়তারা করবে; এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সরাসরি বার্তা দিয়ে সারজিস আলম পরামর্শ দেন যেন তিনি ভুল পথে পরিচালিত না হন। তিনি পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘তারেক রহমানকে ঠিক করতে হবে-তারা অতীত থেকে শিক্ষা নিবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি।’ সারজিস মনে করেন, দলীয় স্বার্থের চেয়ে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া এখন সময়ের দাবি। অন্যথায়, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফল শুভ হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো