ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বদলাতে মাউশিতে শিক্ষকদের আবেদন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত বাতিল করে ছুটি বহাল রাখা এবং বার্ষিক ছুটির তালিকা থেকে সাপ্তাহিক ছুটিকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনে শিক্ষকরা উল্লেখ করেন, রমজান মাসে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত কষ্টকর। বিশেষ করে রাতে তারাবি নামাজ আদায়ের কারণে ক্লান্তি তৈরি হয়, যা পরদিন শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এ অবস্থায় ধর্মীয় ও মানবিক দিক বিবেচনা করে রমজানের পুরো সময় ছুটি বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া জোটের পক্ষ থেকে বার্ষিক ছুটির তালিকায় অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চ, মে এবং ডিসেম্বর মাসের মোট ৮টি সাপ্তাহিক ছুটিকে (শুক্রবার ও শনিবার) বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে, যা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এই ৮টি দিন হলো— মার্চের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ; মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ।
শিক্ষক নেতারা এই সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে পুরো বছরের ছুটির তালিকা নতুনভাবে সমন্বয়ের জন্য মাউশি মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস