ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফের ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায়। সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষের কারণে মিরপুরের নিউমার্কেট অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সাইন্সল্যাব মোড়ে পুলিশের বড় একটি দল সড়কের মাঝখানে অবস্থান নিয়েছে। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা নিউমার্কেট অংশে অবস্থান করছে, আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিণরোড অংশে অবস্থান করছে। পুলিশ দুইপক্ষকে শান্ত রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কলেজ ছুটির পর ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ আহত শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ পরে কলেজে আসলে তার সহপাঠীরা ঘটনা শুনে উত্তেজিত হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাবে ধাওয়া দেয়।
আহত শিক্ষার্থীর নাম এখনও জানা যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত