ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: শোক ও শ্রদ্ধার আবেশে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা। নাতনি জাইমা রহমানের নেতৃত্বে পরিবারের স্বজনরা দাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান তারা। সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের প্রায় ২০ জন সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন জাইমা রহমান।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় নীরবে কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন। নির্ধারিত কর্মসূচি শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।
এ সময় সবাইকে শান্ত ও সংযত থাকতে দেখা যায়। জাইমা রহমানের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।
এর আগে গত ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এরও আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা, যেখানে লাখো মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)