ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চাঁদাবাজ ধরলে বেঁধে পুলিশে সোপর্দ করার নির্দেশ হাসনাতের
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহ স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “যদি কেউ চাঁদা নিতে আসে, তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। তারপর পুলিশকে খবর দেবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।”
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে নিজ নির্বাচনি এলাকায় এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ইজারাদারদের নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সময় এক ইজারাদারকে তিনি সরাসরি মোবাইল ফোনে সতর্কও করেন।
তিনি উল্লেখ করেন, কাঁচাবাজারের ইজারার টাকা শুধুমাত্র নির্ধারিত বাজার এলাকার ভেতরেই তুলতে হবে। এর বাইরে চাঁদা নেওয়া হলে পাবলিক নিজেই তাকে ধরে শাস্তি দেবে। এমপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যে ব্যক্তি চাঁদা তুলবে, তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।” পাশাপাশি, চাঁদাবাজদের আশ্রয় দানকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই এমপি হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় ছুটে আসেন। তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা আগামী মার্চের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বুধবার সকাল থেকে তিনি উপজেলার ১১টি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে