ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জামায়াতের আমিরকে ভারতের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে ভারতের পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশন, ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব দুই দেশের জনগণভিত্তিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতা হিসেবে নতুন ভূমিকা গ্রহণ করায় ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘমেয়াদি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর