ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ভোরের নীরবতা ভেঙে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় তাকে নিজ হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিন ব্যাগে ময়লা সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলা এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।”
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ