ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনী হলফনামায় রুমিন ফারহানার সম্পদ কত?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রুমিন ফারহানা। তিনি নির্বাচন কমিশনে তার মোট সম্পদ, আয় ও দায়ের হওয়া মামলার তথ্যও প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রুমিন ফারহানা সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
হলফনামায় বলা হয়েছে, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো বার-অ্যাট-ল। পেশায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
সম্পদের বিবরণ অনুযায়ী, তিনি ঢাকায় পৈতৃক সূত্রে একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার দুটি ফ্ল্যাটও রয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য হল ৬৫ লাখ টাকা।
রুমিন ফারহানার নগদ অর্থের পরিমাণ ৩২ লাখ টাকা। এছাড়া ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। হাতে কোনো বিদেশি মুদ্রা নেই, ব্যাংকে জমাকৃত টাকা নেই। বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জে কোনো বিনিয়োগ নেই এবং নিজের নামে কোনো যানবাহন নেই। এছাড়া তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণও নেননি।
হলফনামায় তিনি তার আয়ের উৎসও উল্লেখ করেছেন। বাড়িভাড়া থেকে বছরে ৮ লাখ ৭৫ হাজার টাকা, শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে ৬ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৭ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট চারটি মামলা থাকলেও তার বিস্তারিত উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত