ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: দেশ গঠনের কাজে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই আহ্বান জানান।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “সবার ঐক্যেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।” তিনি আরও যোগ করেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সম্মিলিত উদ্যোগেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে এই নতুন মন্ত্রী বলেন, “মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার আন্তরিক সহযোগিতার মধ্যদিয়েই জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।”
এর আগে বিকেল ৪টা ১১ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ্যানি চৌধুরী তাঁর ওপর অর্পিত এই গুরুদায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত