ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রথম দিনেই বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসেই বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তিনি এই শ্রদ্ধা জানাবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে তাঁর পিতা, স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি তাঁর মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এর আগে সকালে তিনি সংসদ সদস্য এবং বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে প্রথম অফিস করবেন বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন