ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে তারেক রহমানের ব্যস্ত সূচি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাঁর প্রথম কার্যদিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নবনিযুক্ত প্রধানমন্ত্রীর আগামীকালের ব্যস্ত সূচি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকাল ১০টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর পিতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। এ সময় তিনি তাঁর মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে প্রথম অফিস করবেন। এরপর বিকেল ৩টায় তিনি নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকের মাধ্যমেই নতুন সরকারের কর্মপরিকল্পনা ও রাষ্ট্র সংস্কারের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০ বছর পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে জাপান ও ভারতসহ বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)