ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম দিনেই যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে এবং জনগণের সেবক হিসেবে নিজেদের আদর্শ প্রমাণের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, বিএনপির কোনো সংসদ সদস্য সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি এবং কোনো প্রকার সরকারি প্লট গ্রহণ করবেন না।
বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকার অপচয় রোধ করতে এবং বিলাসিতা পরিহার করে সাধারণ মানুষের কাতারে থাকতেই দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কঠোর নৈতিক অবস্থান নিয়েছেন সংসদ সদস্যরা।
এদিন অনুষ্ঠিত বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে এই শপথ অনুষ্ঠানে বিএনপি একটি বিশেষ কৌশল অবলম্বন করেছে। শপথ শুরুর আগে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সদস্যদের নির্দেশ দেন যে, তাঁরা কেবল সংবিধান অনুযায়ী 'সংসদ সদস্য' হিসেবেই শপথ নেবেন, ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে নয়। এই সিদ্ধান্তের মাধ্যমে সংস্কার পরিষদের বর্তমান কাঠামোর বিষয়ে দলের ভিন্নমতের ইঙ্গিত পাওয়া গেছে।
দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া একটি বড় রাজনৈতিক দলের এমন কৃচ্ছ্রসাধন ও ত্যাগের ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁরা মনে করছেন, প্লট ও শুল্কমুক্ত গাড়ির মোহ ত্যাগ করার এই ঘোষণা ‘নতুন বাংলাদেশের’ এক ইতিবাচক বারতা বহন করছে। এর মাধ্যমে জনপ্রতিনিধিদের বিলাসিতা নয়, বরং জনকল্যাণে মনোনিবেশ করার আহ্বান ফুটে উঠেছে।
বিকেলের শপথ অনুষ্ঠানের পর নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং তখনই মন্ত্রিসভার পূর্ণাঙ্গ অবয়ব ও সদস্যদের তালিকা স্পষ্ট হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী