ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রাম থেকে ১২ জন, সিলেট থেকে দুজন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২ জন রয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম দুজন মন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক এই বণ্টন চিত্র উঠে এসেছে।
চট্টগ্রাম বিভাগের মন্ত্রীদের মধ্যে রয়েছেন— আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। একই বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।
ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন— আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এখানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন— ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন এবং মুহাম্মদ আব্দুল বারী।
বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন— হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহস এবং মো. নুরুল হক নুর।
খুলনা বিভাগের মন্ত্রী— নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত এবং শেখ ফরিদুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগের প্রতিমন্ত্রীরা হলেন— মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রাশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী এবং এম ইকবাল হোসেইন।
রংপুর বিভাগের মন্ত্রীরা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব। এখানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন আজাদ।
সিলেট বিভাগের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মোকতাদির।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর