ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় তারেক রহমানসহ ৩৩ নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত নতুন সরকারে বড় ধরণের চমক দেখিয়েছে বিএনপি ও তার জোটসঙ্গীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেওয়া নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্তত ৩৩ জন সদস্য রয়েছেন, যারা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হওয়া এই নেতা প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের হাতে রেখেছেন।
পূর্ণ মন্ত্রী হলেন ১০ নবাগত এমপি
প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ১০ জন সিনিয়র নেতা পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন— সিলেটের খন্দকার আব্দুল মোকতাদির ও আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জের আফরোজা খানম রিতা, ঝিনাইদহের মো. আসাদুজ্জামান, রাঙামাটির দীপেন দেওয়ান এবং ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলমের মতো নতুন মুখ। এ ছাড়া প্রবীণ নেতা আব্দুল আউয়াল মিন্টু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন এবারই প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন।
এবারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবেও নবাগত ও তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। মোট ২২ জন নতুন সংসদ সদস্য এবার প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এদের মধ্যে বিশেষভাবে আলোচিত হলেন— জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ এবং শামা ওবায়েদ ইসলাম। প্রথম জয়ের মাধ্যমেই তারা সরকারের অংশ হয়ে এক অনন্য নজির সৃষ্টি করলেন। এছাড়া এই তালিকায় আরও আছেন কায়সার কামাল, অনিন্দ্য ইসলাম অমিত, রাজিব আহসান ও ফারজানা শারমিন পুতুলের মতো নবনির্বাচিত প্রতিনিধিরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবীন ও প্রবীণের এই চমৎকার সমন্বয় এবং প্রথমবার নির্বাচিতদের বড় পরিসরে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া জুলাই অভ্যুত্থান-পরবর্তী ‘নতুন বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে একটি ইতিবাচক ও শক্তিশালী বার্তা বহন করছে। এই মন্ত্রিসভা সংস্কার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব