ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মন্ত্রী হলেন ময়মনসিংহের দুই এমপিপুত্র
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ময়মনসিংহের দুই নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেলেন। তারা হলেন— ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুজনই এমপিপুত্র। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ১৯৭৯ সালের নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। আর ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
নবমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর পেয়ে গৌরীপুরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান বলেন, “ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ পদ দিয়ে অবহেলিত গৌরীপুরবাসীর জন্য সরকারের দরজা খুলেছে। আমরা সবাই মিলে গৌরীপুরের উন্নয়নে কাজ করব এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?