ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আলোচনায় থাকলেও বিএনপির মন্ত্রিসভায় নেই যারা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপির নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখা গেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং ৪৯ সদস্যের মন্ত্রিসভার (২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী) শপথ গ্রহণ সম্পন্ন হলেও, দলের বেশ কয়েকজন প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা এই তালিকায় স্থান পাননি। এর মধ্যে স্থায়ী কমিটির একাধিক সদস্য ও অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সাবেক মন্ত্রীরা রয়েছেন।
নতুন মন্ত্রিসভায় আলোচিতদের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত ডাক পাননি বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমান। এছাড়াও তালিকায় নাম নেই সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এবং দলের অন্যতম লড়াকু নেতা হিসেবে পরিচিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের বিএনপি সরকারগুলোতে মির্জা আব্বাস, ড. মোশাররফ ও ড. মঈন খানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন। তবে এবারের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান নতুন ও প্রবীণের সমন্বয়ে এবং দক্ষতাকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা সাজানোর কৌশল নিয়েছেন। মন্ত্রিসভার বাইরে থাকা এই জ্যেষ্ঠ নেতাদের দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বা সরকারের অন্য কোনো বিশেষ নীতিনির্ধারণী পদে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)