ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
ফু-ওয়াং সিরামিকের ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেছে। সভাটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশান স্যুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নারায়ন রায়, এফসিএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।
শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। এছাড়া সভায় অন্যান্য অ্যাজেন্ডাগুলোও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চলতি দায়িত্বে ব্যবস্থাপনা পরিচালক সাইদ রেজারাজ আহম্মদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।
কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর সভার কার্যক্রম পরিচালনা করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট