ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মেট্রো স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মেট্রো স্পিনিং লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে পরিচালক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বহু শেয়ারহোল্ডার সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও যুক্ত হন।
সভাকালে শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। তিনি কোম্পানির বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন এবং শেয়ারহোল্ডারদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির কার্যক্রম নিয়ে মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা মেট্রো স্পিনিং লিমিটেডের সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়। সভা শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালক পর্ষদের সদস্যরা শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত