ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে কেন ফিরছে না গতি?
নিজস্ব প্রতিবেদক: বছরজুড়ে শেয়ারবাজারে সূচক ও লেনদেনের দুর্বলতার পেছনে বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতনই সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিক বাজার মূলধন কিছুটা বাড়লেও শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে বড় ধরনের পতন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে, যা বিনিয়োগকারীদের আস্থাকে নড়বড়ে করে তুলেছে।
সর্বশেষ রোববার (২৯ ডিসেম্বর) পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা। তবে একই সময়ে বাজারে সবচেয়ে প্রভাবশালী শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। এই বৈপরীত্যের কারণেই পুরো বছর সূচক ও লেনদেন কাঙ্ক্ষিত গতি পায়নি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
চলতি বছর শেষ হতে আর মাত্র দুই দিন বাকি থাকলেও বাজার মূলধনের বিচারে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে। বেড়েছে মাত্র ৩টি কোম্পানির। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টেলিযোগাযোগ খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোন। গত বছরের ৩০ ডিসেম্বর যেখানে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা, সেখানে চলতি বছরের ২৮ ডিসেম্বর তা নেমে এসেছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়। এক বছরে কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশও বড় অঙ্কের মূলধন হারিয়েছে। এক বছরে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৭৬ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় ২ হাজার ২৯২ কোটি টাকা কম।
ওষুধ খাতেও পতনের ছাপ স্পষ্ট। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন এক বছরে কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। পাশাপাশি বার্জার পেইন্টস বাংলাদেশের বাজার মূলধন হ্রাস পেয়েছে ১ হাজার ৬২৪ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমার ইঙ্গিত দেয়।
বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বাজার মূলধন এ বছর কমেছে ৪৮১ কোটি টাকা। একই সময়ে টেলিযোগাযোগ খাতের আরেক প্রতিষ্ঠান রবি আজিয়াটার বাজার মূলধনও ১৫৭ কোটি টাকা হ্রাস পেয়েছে।
তবে সব খাতে যে নেতিবাচক চিত্র—তা নয়। ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক চলতি বছর উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। এক বছরে ব্যাংকটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা। একইভাবে ভোগ্যপণ্য খাতের ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৮৯ কোটি টাকা।
এ ছাড়া ওষুধ খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতন না থামলে শেয়ারবাজারে সূচক ও লেনদেনের গতি ফিরিয়ে আনা কঠিন হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন