ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দাড়ি-টুপিকে ‘রাজাকারের প্রতীক’ দেখিয়ে ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশ জানিয়েছে, ‘রাজাকার’ বয়ানই ফ্যাসিস্ট শাসক হাসিনার পতনের অন্যতম কারণ, এবং এটি কখনও ভুলে যাওয়ার নয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বিজয় দিবসের প্রাক্কালে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি ও টুপি কে ‘রাজাকারের প্রতীক’ হিসেবে দেখিয়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা পুনরায় শুরু হয়েছে, যা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই ঘৃণাচর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
মাওলানা আজিজুল হক বলেন, বিজয় দিবসের আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে দাড়ি ও টুপিকে লক্ষ্য করে ঘৃণা উসকে দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভাজন সৃষ্টি করে এবং দেশের অস্থিতিশীলতার ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শাসনের সময়ে মুসলমানি পরিচয় ও নাম-নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলের রাজনীতি করা হয়েছিল। এরপর জুলাই বিপ্লবীরা শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলার গোষ্ঠী আবারও উৎপাত শুরু করেছে। এই বিভাজন সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে।
হেফাজতের নেতা বলেন, কথিত ‘রাজাকার’ বয়ান ধসে পড়ায় হাসিনার পতন ঘটেছিল। ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যাখ্যান করেছে জুলাইয়ের নতুন বিপ্লবী প্রজন্ম। একাত্তরের মহান জনযুদ্ধ কারও একার সম্পত্তি নয়। যারা একাত্তরকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, তারা ক্ষমতার স্বার্থে স্বজাতির সঙ্গে বেঈমানি করেছে।
মাওলানা আজিজুল হক বলেন, সাতচল্লিশের উত্তরসূরি একাত্তর, আর একাত্তরের উত্তরসূরি চব্বিশ, একাত্তর ও চব্বিশ আমাদের স্বাধীনতার ধারাবাহিকতা। কোনো অধ্যায়ই অস্বীকারের সুযোগ নেই। এখন প্রয়োজন নির্মল ও সত্য ইতিহাসচর্চা, দীর্ঘদিনের ভারতীয় হিন্দুত্ববাদী প্রপাগান্ডার মোকাবিলা। এ লক্ষ্যে একাত্তরের জনযুদ্ধ ও বিজয় নিয়ে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক