ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
হাদির ওপর হা'মলার ঘটনায় সহমর্মিতা নয়, সুষ্ঠু বিচার চাই: আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই একজন প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর এই হামলার ঘটনায় আমরা কেবল সহমর্মিতা চাই না, আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিশাল বিজয় র্যালি করে দলটি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘এবারের নির্বাচন কেবল মার্কা বা প্রতীকের লড়াই নয়। এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাব।’
ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ এটি মেনে নেবে না। অবিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
এনসিপির এই যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু