ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
'জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারতো না।
তিনি বলেন, টেলিভিশন খুললেই বিষোদগার করা হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছেন। কিন্তু আপনাদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।
সোমবার (৯ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে ভোট চাইতে গিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এখন আল জাজিরায় সাক্ষাৎকারে বলেন, মেয়েরা আসতে পারবে, এমপি-টেমপি হতে পারবে, সর্বোচ্চ পদে যেতে পারবে না। রাষ্ট্রের প্রধান হতে পারবে না। জামায়াতের আমির হতে পারবে না। বিএনপির চেয়ারপারসনের আন্ডারে মন্ত্রী হতে পারছেন, এখন বলছেন জামায়াতের আমির কখনো মহিলা হতে পারবে না।
তিনি বলেন, তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক কোনো দলে ভালো কোনো জায়গায় ভালো পদ পাবেন না।
এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়