ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আমার জন্ম দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার জন্য: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার জীবন একবার হত্যা চেষ্টার হাত থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, “আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। জনগণের দোয়ার ফলে আল্লাহ আমাকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছেন। এই নতুন জীবন আমি দেশের মানুষের সেবায় ব্যয় করব। আমার জন্ম এই দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার জন্য।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫:৩০ টায় কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের সন্তানরা রক্ত দিয়েই শহীদ হয়েছেন গণতান্ত্রিক সংস্কারের জন্য। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।”
তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থকদের উদ্দেশে বলেন, “বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ নির্ভয়ে ধানের শীষে ভোট দিন। ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ, জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার।”
শেষ জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকেরা অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে ধারণা, এতে লক্ষাধিক মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
সভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)