ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
বিভিন্ন গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে বিজয়ী হলে দেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়নে প্রয়োজনে ‘ঐকমত্যের সরকার’ গঠনের বিষয়ে বিএনপি ইতিবাচক চিন্তা করতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ৪২টি দলের সমন্বয়ে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে যেসব দল একমত হবে, তাদের সঙ্গে সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় আলোচনা হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “ঐকমত্যের সরকার গঠনের ক্ষেত্রে আদর্শিক মিল এবং ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া জরুরি। ৩১ দফার ভিত্তিতে আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলীয় ফোরামে।”
চট্টগ্রামের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বৈশ্বিক মানে উন্নীত করতে এর টার্ন অ্যারাউন্ড টাইম এবং পরিচালন দক্ষতা বাড়ানো হবে। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে একটি আধুনিক ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে। একইসঙ্গে চট্টগ্রাম-১১ আসনের ভোটারদের জন্য তিনি ১১টি বিশেষ অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ভোটের পরিবেশ নিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নতুন প্রজন্ম প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তিনি দেশবাসীকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
গণভোট ও নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।” এছাড়া নির্বাচনি প্রচারণার সময় নেতিবাচক ইস্যুর চেয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরাতেই বিএনপি বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের