ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভারতের স্টেডিয়ামে নিরাপত্তা ঝুঁকিতে মেসি, ৫ মিনিটে স্টেডিয়াম ছাড়লেন
স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসি আজ এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যা তার ক্যারিয়ারে আগে কখনো হয়নি। নিরাপত্তা নিয়ে কখনো উদ্বিগ্ন হয়নি তিনি, তবে ভারতের কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে এই পরিস্থিতি ঘটেছে।
কলকাতা সফরে মেসি যখন স্টেডিয়ামে হাজির হন, সেখানে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল কমপক্ষে এক লাখ। কিন্তু ভিড় সামলাতে ব্যর্থ হন স্থানীয় পুলিশ-প্রশাসন ও অনুষ্ঠান আয়োজনকারীরা। ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মেসিকে নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম ত্যাগ করতে হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে স্থানীয় রাজনৈতিক নেতাদের স্টেডিয়ামে উপস্থিতি ও ভিড়ে। মেসি যখন দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনার দিতে গিয়ে, তখন নেতারা তার সামনে দাঁড়িয়ে তাকে আড়াল করেন। এ ঘটনায় দর্শকরা ক্ষিপ্ত হয়ে পানির বোতল ছুঁড়ে মারেন এবং ব্যানার ও হোর্ডিং ভেঙে পড়ে।
স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মেসির নিরাপত্তা নিয়েও বড়সড় শঙ্কা দেখা দেয়। পরিকল্পিত বক্তব্য দেওয়ার আগেই তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
লিওনেল মেসির আজ কলকাতায় বেশ ব্যস্ত হওয়ার কথা ছিল। তবে যুবভারতী স্টেডিয়ামের এই ঘটনার পর তার নিরাপত্তা এবং সূচিত কার্যক্রম নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে