ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শীতে কেন বাড়ে রক্তচাপ? জানুন উপায় ও করণীয়
ডুয়া ডেস্ক: শীতের আগমনে পরিবেশ সুহৃদ হলেও স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য। ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই রক্তচাপ দ্রুত ওঠানামা করতে দেখা যায়, যা চিকিৎসকদের মতে স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় বিপজ্জনক হতে পারে।
তাপমাত্রা কমলে শরীর নিজেকে উষ্ণ রাখতে রক্তনালিকে সংকুচিত করে। এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায় এবং হৃদপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি খরচ করে রক্ত পাম্প করতে হয়। ফলে রক্তচাপ বেড়ে যায় স্বাভাবিক সীমার উপরে। সাধারণত রক্তচাপের স্বাভাবিক মাত্রা ১২০/৮০ মিমি এইচজি। এর বেশি হলে হৃদরোগ, কিডনি জটিলতা, স্ট্রোকসহ নানা ঝুঁকি তৈরি হতে পারে।
তাই শীতের শুরু থেকেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবার ও জীবনযাপনের কিছু পরিবর্তন শীতকালে রক্তচাপ স্থিতিশীল রাখতে দারুণ ভূমিকা রাখে।
শীতে যেসব খাবার রক্তচাপ কমাতে সাহায্য করে
বাদাম: ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন-ই সমৃদ্ধ বাদাম রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং স্নায়ুর চাপ কমায়। সকালে ভিজিয়ে খেলে উপকার বেশি।
আখরোট: ওমেগা-৩ ফ্যাটি এসিডে ভরপুর আখরোট হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। এটি প্রদাহ কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
খেজুর: খেজুরে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়াম কমিয়ে রক্তচাপ ভারসাম্য বজায় রাখে। শীতকালে প্রতিদিন ২-৩টি খেজুর খেলে শক্তি বাড়ে ও রক্তপ্রবাহ উন্নত হয়।
কাজু: স্বাস্থ্যকর ফ্যাট ও খনিজে সমৃদ্ধ কাজু হৃদযন্ত্রের চাপ কমায়। তবে ক্যালরি বেশি হওয়ায় নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত।
শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব জীবনধারা সহায়ক
নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম রক্তনালিকে নমনীয় রাখে
পর্যাপ্ত পানি পান রক্ত ঘন হওয়া রোধ করে
মানসিক চাপ কমাতে মেডিটেশন ও রিলাক্সেশন
লবণ, অতিরিক্ত চা-কফি ও প্রক্রিয়াজাত খাবার কমানো
পর্যাপ্ত ঘুম এবং গরম কাপড় ব্যবহার
শীতের কারণে রক্তচাপ কিছুটা বেড়ে যাওয়া স্বাভাবিক হলেও অবহেলা করলে তা মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে। খাদ্যাভ্যাসে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ এই তিনটি মানলেই শীতকালেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ ও সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)