ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনিয়োগের বড় বাধা প্রশাসনিক সংস্কারের অভাব: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় স্বার্থ ও কৌশলগত সার্বভৌমত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের নীতিগত সংলাপ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ: বৈদেশিক পুঁজি, জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের ভারসাম্য’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নীতিনির্ধারক, দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিল্প উদ্যোক্তা এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন। সংলাপে বক্তারা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ওপর জোর দেন।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন বাংলাদেশকে একটি ‘গ্লোবাল বিজনেস হ্যাভেন’ হিসেবে গড়ে তোলার ভিশন তুলে ধরেন। তিনি বলেন, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্থিতিশীল এবং আইনভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রশাসনিক কাঠামোর গভীর সংস্কারের অভাবই বর্তমানে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা।’ তিনি রাজনৈতিক পটপরিবর্তনের ঊর্ধ্বে গিয়ে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করবে।
দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্টার্টআপ ও রপ্তানিমুখী শিল্পকে সহায়তা দিয়ে গ্লোবাল ভ্যালু চেইনে যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত