ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
আ.লীগের বিদায়ে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরেছে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে ‘গণতন্ত্রের ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই ভাইরাসের বিদায়ের মধ্য দিয়ে দেশে এখন সুষ্ঠু ও সুস্থ রাজনীতির ধারা প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন।
আগামী নির্বাচনে বিএনপির ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চকরিয়ার মাতামুহুরিকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে। একইসঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের এক থেকে দেড় বছরের মধ্যে দেশে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি যা বলে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে।
শুক্রবার দিনব্যাপী তিনি চকরিয়ার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া এবং পূর্ব ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এছাড়া বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া সালাহউদ্দিন আহমেদ গত ২ ডিসেম্বর থেকে মাঠে প্রচারণা চালাচ্ছেন। আগামী ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ