ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইসিসির নিরপেক্ষতা নিয়ে ফারুকীর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে এক ধরনের মানদণ্ড আর বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় আইসিসিকে। তবে ‘নিরাপত্তা হুমকি নেই’ এমন দাবি করে আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে নির্দেশ দেয়। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়েছে।
আজ বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী সাম্প্রতিক কয়েকটি উদ্বেগজনক ঘটনার উদাহরণ তুলে ধরেন। তিনি লেখেন, ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া।
মুম্বাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্ক বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। তার মতে, এসব ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণামূলক প্রচারণা যুক্ত করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি বলেন, এই প্রেক্ষাপটেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে, যা ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বাস্তব ও গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।
পোস্টের শেষাংশে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের প্রতি ন্যায্যতা ও সমতা নিশ্চিত করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে অবহেলা করার সুযোগ নেই। তার মতে, এই পরিস্থিতিতে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করাই হবে যৌক্তিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)