ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রোববার চার জেলায় সমাবেশ করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে দলটি। আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী দেশের চারটি গুরুত্বপূর্ণ জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে দলের নীতিগত অবস্থান, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য এক বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এই সমাবেশ ঘিরে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম পর্ব শেষে তারেক রহমান ফেনী পাইলট কলেজ ময়দানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন। এরপর কুমিল্লার চৌদ্দগ্রামে আরেকটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। কুমিল্লার সুয়াগাজী এলাকায় সমাবেশ শেষে তিনি দাউদকান্দিতেও বক্তব্য দেবেন।
দিনের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তৃতীয় দিনের নির্বাচনি প্রচারণা কর্মসূচি শেষ করবেন তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু