ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
নিজস্ব প্রতিবেদক: জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একীভূত ভর্তি আবেদন প্রক্রিয়া, যা চলবে টানা ১৫ দিন। এ বছরও পরীক্ষার সময়সূচি, আবেদন নির্দেশনা ও ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ আগেভাগেই প্রকাশ করেছে গুচ্ছ কর্তৃপক্ষ, যাতে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান। বুধবার (৩ ডিসেম্বর) জিএসটির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথমে বাণিজ্য ইউনিট (সি ইউনিট), পরে মানবিক (বি ইউনিট) এবং শেষে বিজ্ঞান ইউনিটের (এ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে।পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
সবশেষে কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করা এবং প্রকাশিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দায়িত্ব। আগ্রহী ভর্তিচ্ছুদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানায় জিএসটি গুচ্ছ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান