ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শীতকালে মাথায় খুশকি-চুল পড়া যে ভিটামিনের অভাবে-প্রতিকার
সরকার ফারাবী: শীতকাল এলেই অনেকের মাথায় খুশকি বাড়তে থাকে। খুশকির কারণে চুলকানি, অস্বস্তি ও চুল পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সাধারণত স্ক্যাল্পে ফাঙ্গাস অতিরিক্ত বৃদ্ধি পেলেই এ সমস্যা হয়।
বেশিরভাগ মানুষ খুশকি কমানোর জন্য বাজারের নানা প্রসাধনী বা স্ক্যাল্প কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু অনেকেরই জানা নেই শরীরে কিছু নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি থাকলে খুশকি সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। ভিটামিন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রাখার পাশাপাশি ত্বক ও চুলের সুস্থতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোনের অসামঞ্জস্যও খুশকির অন্যতম কারণ হতে পারে।
ফলিক অ্যাসিড বা ভিটামিন বি৯-এর ঘাটতি হলে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়, চুল পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। একইভাবে বি২, বি৩, বি৬ ও বি৭-এর অভাবও খুশকি বাড়ানোর জন্য দায়ী। ভিটামিন বি-কমপ্লেক্সে থাকা বায়োটিন স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলকে শক্তিশালী রাখে। মাছ, মাংস, হোল-গ্রেন খাবার ও সবুজ শাকসবজি বায়োটিনের ভালো উৎস।
এ ছাড়া ভিটামিন এ, সি ও ডি-এর ঘাটতিও খুশকি বৃদ্ধি এবং চুল পড়ার কারণ হতে পারে। গাজর, কুমড়ো ও পালং শাকে রয়েছে ভিটামিন এ। লেবু, স্ট্রবেরি ও পেঁপে ভিটামিন সি-এর ভালো উৎস। আর দুধ, দই, ডিম, ফ্যাটি ফিশ, কড লিভার অয়েল ও মাশরুম খেলে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সাহায্য করে।
সুতরাং শরীরে ভিটামিনের ঘাটতি থাকলে খুশকি আরও বেড়ে যেতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ক্যাল্পও দুর্বল হতে থাকে, ফলে সমস্যা আরও তীব্র হয়। তাই খুশকি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি