ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সূচক পতনের নেতৃত্বে ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: টানা ৪ দিনের উত্থানের পর আজ (২০ নভেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজার। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। আর সূচকের এই পতনে নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ৮ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের এই পতনে যে ৮টি কোম্পানি মূল ভূমিকা রেখেছে, সেগুলো হলো— আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ইবিএল এবং লাভেলো। ডিএসইর সূচকে এই ৮ কোম্পানি প্রায় ১৫ পয়েন্ট পতন ঘটিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পতনে অবদান রেখেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৪ পয়েন্ট কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ২.৯৮ শতাংশ কমে ১৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা থেকে ১৫ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পতন ঘটিয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ। আজ ডিএসইতে ব্যাংকটি ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.০৯ শতাংশ কমে ৩৬ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ৬৩ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পতন ঘটিয়েছে ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটি ২ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ০.৫৯ শতাংশ কমে ২০১ টাকায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ২০০ টাকা ৫০ পয়সা থেকে ২০৩ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
সূচক পতনে নেতৃত্বে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ২ পয়েন্ট, বিএটিবিসি ১ পয়েন্টের বেশি, , বেক্সিমকো ফার্মা ১ পয়েন্টের বেশি, ইবিএল প্রায় ১ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১ পয়েন্ট কমিয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি