ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আন্দোলনে আহত শিক্ষিকার মর্মান্তিক মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার আন্দোলনে অংশ নেওয়ার পর মৃত্যু বরণ করেছেন। তিনি দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনরত ছিলেন।
রোববার রাজধানীর মিরপুরে অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষিকা ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দুই সন্তানের মা এবং তার স্বামীর নাম ডিএম সোলায়মান।
শিক্ষকরা জানিয়েছেন, সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে শাহবাগে কলম বিরতির সময় আন্দোলনে অংশ নেন ফাতেমা আক্তার। উত্তরের মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে তিনি আতঙ্কিত হয়ে যান। হাসপাতালে নেওয়ার পর এক পর্যায়ে কথা বলা বন্ধ হয়ে যায়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, আজ সকাল ১০টায় তিনি মারা যান।”
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “সাউন্ড গ্রেনেডে আহত হয়ে তিনি মিরপুর অলক হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা তার বাড়ি যাচ্ছি, সেখানে বিস্তারিত জানা যাবে।”
বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহীন-লিপি)-এর খায়রুন নাহার লিপি জানান, আন্দোলনে অংশ নেওয়া ফাতেমা আক্তার মিরপুরে মৃত্যুবরণ করেছেন। রাতেই তার চাঁদপুর উত্তর মতলব উপজেলার বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে