ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত, দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সাল ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এই ফলাফল আপলোড করা হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এখন অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-এ পাওয়া যাচ্ছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।
গত ৯ জানুয়ারি দেশের তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন এবং পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী।
লিখিত পরীক্ষার ফলাফল গত ২১ জানুয়ারি প্রকাশিত হয়, যেখানে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়। আজ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের মাধ্যমে এই দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদান ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা খুব দ্রুতই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল দেখুনএখানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি