ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষকদের জানুয়ারির বেতনের সুখবর দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: দেশের পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) আজ রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা হয়েছে। এর ফলে আগামীকাল সোমবার থেকেই শিক্ষকরা তাদের নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতনের টাকা তুলতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মাউশি জানিয়েছে, জিও জারির পর এখন অর্থ ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হবে, যাতে শিক্ষকরা দ্রুত তাদের প্রাপ্য বেতন হাতে পান।
সাধারণত প্রতি মাসের শেষে বা পরের মাসের শুরুতে প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো অনলাইন বিল যাচাই-বাছাই করে বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর মাউশি জিও জারি করে এবং এরপরই ব্যাংকে টাকা জমা হয়।
ডিজিটাল বিল দাখিল ও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ অনেক বেশি স্বচ্ছ ও দ্রুত হয়েছে। ফলে পূর্বের তুলনায় শিক্ষকদের বেতন পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা অনেকটাই কমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা