ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্তিতে লেনদেন নয়, স্বয়ংক্রিয় প্রক্রিয়ার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়ায় কোনো ধরনের লেনদেন, তদবির বা অনৈতিক যোগাযোগের সুযোগ নেই বলে স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় সফটওয়্যার, সরকারি ডাটাবেজ এবং প্রয়োজনে মাঠপর্যায়ের যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে সম্পন্ন করা হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী এমপিওভুক্তির জন্য জমা পড়া আবেদনগুলোর যাচাই ও মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন গ্রহণ করা হয়েছে।
আবেদনগুলোর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) পর্যায়ের ৪৪০টি, স্নাতক (সম্মান) পর্যায়ের ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠানের আবেদন রয়েছে।
নীতিমালায় নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্যতা, আঞ্চলিক সাম্যসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে আবেদনগুলো মূল্যায়ন করা হচ্ছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের গ্রেডিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রথম ধাপে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে প্রয়োজনীয় পত্র পাঠানো হয়েছে বলে জানানো হয়।
তবে প্রথম ধাপে সম্ভাব্য সংখ্যা নির্ধারিত হলেও প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই এখনও চলমান রয়েছে। এ ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের সঙ্গে দাখিল করা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরেজমিনেও যাচাই করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যার, বিভিন্ন দপ্তরের অনলাইন তথ্যভাণ্ডার এবং মাঠপর্যায়ের যাচাইয়ের সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা নিশ্চিত করে এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
এ বিষয়ে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, এমপিও অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত যোগাযোগের সুযোগ নেই। কেউ এ ধরনের অনৈতিক যোগাযোগের চেষ্টা করলে বা এমপিওসংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা হোয়াটসঅ্যাপ নম্বর (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮)-এ জানাতে অনুরোধ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর