ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
এবারের জয় আমাদেরই হবে: মিথিলা
বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা নিজের অবস্থান শক্তভাবে প্রমাণ করেছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি ‘পিপলস চয়েস’ ভোটে বর্তমানে প্রথম স্থানে অবস্থান করছেন।
এখন পর্যন্ত মিস ইউনিভার্স অ্যাপে ভোটে চিলি ও ফিলিপাইনকে পিছনে ফেলে ৬,৭৪,৯২৬ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মিথিলা। এর আগে তিনি সেরা দশ থেকে সেরা পাঁচ এবং তারপর তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় স্থানে উঠে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য চলছে ব্যাপক ভোট ক্যাম্পেইন।
থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন একসাথে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ! তিনি আরও বলেন, এবার জয় আমাদের হবে। আমি জিতলেই জিতবে বাংলাদেশ।
দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মিথিলার পাশে দাঁড়িয়েছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে ভোটের জন্য পোস্ট দিয়েছেন।
দেশের যে কোনো প্রান্ত থেকে নাগরিকরা মিথিলাকে ভোট দিতে পারবেন। এর জন্য মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’সহ বিভিন্ন বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।
উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাব জিতেছিলেন। এর আগে ২০২০ সালে তিনি একই খেতাব অর্জন করেছিলেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা