ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভোটের দৌড়ে বাংলাদেশ, সবার শীর্ষে মিথিলা
বিনোদন ডেস্ক: আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই বিশ্বের ১২১ দেশের সুন্দরী প্রতিযোগীরা প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেছেন। বাংলাদেশ থেকে এই আসরে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
আয়োজক কর্তৃপক্ষ প্রতিযোগীদের জন্য নানা ধাপের কার্যক্রম ও বাছাই শুরু করেছে। বিশেষ করে ‘পিপলস চয়েস’ বিভাগে বাংলাদেশের মিথিলার নাম এখন ১ নম্বরে উঠে এসেছে। এর আগে তিন নম্বরে ছিলেন তিনি। ভোটিং চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের অফিসিয়াল পেজে জানিয়ে দিয়েছে, “আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোট অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।”
মিথিলা এই প্রতিযোগিতায় একটি নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছেন। যদি ১৯ নভেম্বর পর্যন্ত ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি ‘মিস ইউনিভার্স’ শিরোপা জেতে সক্ষম হবেন। তবে অন্য দেশগুলোর প্রতিযোগীর ভোটের ওঠানামার কারণে চূড়ান্ত ফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্তরা তাকে শীর্ষে রাখতে নিরলসভাবে ভোট দেওয়ার আহ্বান করছেন।
উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুট জয় করা মিথিলা ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান। দেশের পতাকা হাতে ধরে তিনি প্রতিটি ধাপ অতিক্রম করছেন মুকুট জয় করার প্রত্যাশায়। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। মিথিলার এই পদক্ষেপ দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত