ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিবিএস কেবলসের লোকসান চারগুণ, জানাল কারণ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলস চলতি অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি লোকসান গত বছরের একই সময়ের তুলনায় চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকে শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৮৬ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২০ পয়সা। এই লোকসানের বড় কারণ হিসেবে কোম্পানিটি পণ্য তৈরির খরচ বৃদ্ধি পাওয়া এবং একই কারণে মোট মুনাফা কিছুটা কমে যাওয়াকে চিহ্নিত করেছে।
অন্যান্য আর্থিক সূচকগুলোর মধ্যে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ৩৪ পয়সা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। কোম্পানিটি জানায়, স্বাভাবিক পরিচালনার ফলেই এনওসিএফপিএস কমেছে।
এছাড়া, সংরক্ষিত আয় হ্রাস পাওয়ায় ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৫ পয়সায়, যা ৩০ জুন, ২০২৫ তারিখে ছিল ২৮ টাকা ০১ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি