ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ব্রাজিল বনাম প্যারাগুয়ে: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ-সময়সূচি
সরকার ফারাবী: রুদ্ধশ্বাস গ্রুপ পর্ব শেষে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই। গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। এবার তারা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭ দলের। ম্যাচটি কবে, কখন এবং কীভাবে দেখা যাবে সব তথ্য এক নজরে জেনে নিন।
ব্রাজিলের গ্রুপ পর্বের চিত্র
চলমান বিশ্বকাপে ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছিল। টানা দুই জয়ে তারা জায়গা পায় নকআউট পর্বে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। যদিও ফল প্রত্যাশিত ছিল না, তবুও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই পরের রাউন্ডে জায়গা করে নেয় সেলেসাও যুবারা।এবার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭ দল, যারা দারুণ ফর্মে থেকে শেষ ৩২-এ উঠেছে।
ম্যাচের সময়সূচি
তারিখ: শুক্রবার, ১৪ নভেম্বর
সময় (বাংলাদেশ সময়): রাত ৯টা ৪৫ মিনিট
ম্যাচ: ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বনাম প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭
মুখোমুখি পরিসংখ্যান (Head-to-Head)
দুই দলের আগের দুই সাক্ষাতেই জয় পেয়েছিল ব্রাজিল।
২০১৯ – সুদামেরিকানো অনূর্ধ্ব-১৭: ব্রাজিল ৩–২ প্যারাগুয়ে
১৫ এপ্রিল ২০২৩ – সুদামেরিকানো অনূর্ধ্ব-১৭: ব্রাজিল ৩–২ প্যারাগুয়ে
সাম্প্রতিক পারফরম্যান্স
ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল
শেষ ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্র:
১–০ বনাম চিলি
১–১ বনাম কলম্বিয়া (টাইব্রেকারে ৪–১ জয়)
৭–০ বনাম হন্ডুরাস
৪–০ বনাম ইন্দোনেশিয়া
১–১ বনাম জাম্বিয়া
প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৭ দল
শেষ ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্র:
০–০ বনাম ইকুয়েডর (টাইব্রেকারে ৫–৪ জয়)
১–১ বনাম আর্জেন্টিনা (টাইব্রেকারে ৪–৩ জয়)
১–২ হার বনাম উজবেকিস্তান
২–১ জয় বনাম পানামা
০–০ ড্র বনাম আয়ারল্যান্ড
যেভাবে লাইভ দেখবেন
এই ম্যাচটি ফিফা প্লাস (FIFA+) অ্যাপ-এ সরাসরি দেখা যাবে একেবারে বিনামূল্যে।
দেখার ধাপ:
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর খুলুন
সার্চ করুন – FIFA+ App
“FIFA+ - Stream Live Football TV” অ্যাপটি ইনস্টল করুন
অ্যাপে ঢুকে সরাসরি ম্যাচটি উপভোগ করুন
নকআউট লড়াইয়ের রোমাঞ্চ
ব্রাজিল চায় তাদের অপরাজিত রেকর্ড বজায় রেখে শেষ ষোলোতে জায়গা করে নিতে, অন্যদিকে প্যারাগুয়ে চায় অঘটনের জন্ম দিতে। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই ম্যাচেই কে এগিয়ে যাবে পরের রাউন্ডে, সেটাই এখন বড় প্রশ্ন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি