ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
যে করণে ক্ষমা চাইলেন নেইমার
সরকার ফারাবী: নেইমারকে ঘিরে বিতর্ক যেন থামছেই না ব্রাজিলিয়ান ফুটবলে। মাঠের পারফরম্যান্সের বাইরে তার প্রতিটি পদক্ষেপই যেন আলোচনার জন্ম দিচ্ছে। সর্বশেষ ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার পর রাগান্বিত প্রতিক্রিয়ার জন্য আবারও সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। মাঠ ছাড়ার সময় ক্ষোভে ফুঁসে ওঠা নেইমারের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং নিন্দার ঝড় ওঠে।
তবে ম্যাচ শেষে নেইমার নিজের আচরণকে ভুল হিসেবে স্বীকার করেছেন। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, তিনি নিজে থেকেই সান্তোসের আর্জেন্টাইন কোচ হুয়ান পাবলো ভয়ভোদাকে ফোন করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।
নেইমারের দাবি, বদলি হওয়ায় নয়, বরং রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। রেফারি সাভিও পেরেইরা সাম্পায়োর সিদ্ধান্তগুলোই নাকি তার হতাশার কারণ ছিল। কোচের সিদ্ধান্তের প্রতি কোনো ক্ষোভ তার ছিল না বলেই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
যদিও তিনি সরাসরি দুঃখিত বলেননি, তবে নিজের আচরণকে ‘অনুচিত’ হিসেবে মেনে নিয়েছেন। সান্তোস ক্লাবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নেইমার ও কোচের মধ্যে ফোনালাপের পর বিষয়টি এখন ‘সমাপ্ত’ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
ওই ফোনালাপে নেইমার কোচ ভয়ভোদার প্রশংসাও করেন এবং দলের সাম্প্রতিক পারফরম্যান্স উন্নত হওয়ার পেছনে তার অবদানের কথা উল্লেখ করেন। বর্তমানে অবনমন এড়ানোই সান্তোসের প্রধান লক্ষ্য। তারা এখনো অবনমন অঞ্চলে আছে সেফ জোন থেকে মাত্র দুই পয়েন্ট পেছনে।
আগামী শনিবার পামেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে সান্তোস। সেই ম্যাচে নেইমারের পারফরম্যান্সই হয়তো নির্ধারণ করবে দলের ভাগ্য। যদিও মঙ্গলবার সতর্কতামূলক বিশ্রামের কারণে তিনি অনুশীলনে অংশ নেননি।
এদিকে সমর্থকদের সঙ্গে নেইমারের সম্পর্কও এখন বেশ টানাপোড়েনে। সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর নিজের ভুল স্বীকার ও আত্মসমালোচনা হয়তো নতুন করে আশার সঞ্চার করবে যদি তা মাঠের খেলায় প্রতিফলিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা